Posts

Showing posts from December, 2020

বদলে যাচ্ছে চৌহাট্টা-বন্দরবাজার সড়ক

Image
সিলেট নগরের সবচেয়ে ব্যস্ততম এলাকা বন্দরবাজার ও জিন্দাবাজার। এই এলাকার বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কও তাই নগরের সবচেয়ে ব্যস্ততম। এতোদিন সরু এই সড়কে সারাদিন লেগে থাকতো যানজট। ফুটপাত ও সড়ক দখল করে আছে হকারসহ ক্ষুদে ব্যবসায়ীদের উৎপাতও। য্নজট এড়াতে এই সড়ক এতোদিন একমূখী চলাচলের জন্য উন্মুক্ত ছিলো। তবে এবার বদলে যাচ্ছে নগরের ব্যস্ততম এই সড়ক। সম্প্রসারিত করে এই সড়ককে দৃষ্টিনন্দন রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন। ইতোমধ্যে তার কিছুটা দৃশ্যমান হতেও শুরু করেছে। নগরের প্রধানতম এই সড়ককে মডেল সড়কে পরিণত করার কথা জানিয়েছেন সিসিক মেয়র। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের চলমান উন্নয়ন কাজ আগামী ২৬ মার্চের আগে শেষ হবে। কাজ শেষে দেশের অন্যতম আকর্ষণীয় সড়কে রূপ নেবে এই সড়ক। যুক্তরাজ্যের সড়কগুলোর আদলে এই সড়কের সৌন্দর্যবর্ধণ করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নগরবাসীর জন্য এই সড়কটি হবে সিসিকের অন্যতম উপহার। সড়ক সম্প্রসারণে সন্তুষ্টি প্রকাশ করলেও এই সড়কে কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন নগরের কয়েকজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে কাজ চলার কারণ...